• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

মহেশপুর অবৈধ ভাবে সীমান্ত পারাপারের সময় ২ দালাল সহ আটক ২২

Reporter Name / ৩০৯ Time View
Update : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পারাপারের সময় ২ দালালসহ ২২ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
৩০ মে সোমবার ভোরে মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক (উপ অধিনায়ক) তসলিম তারেক জানান, বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা/সহায়তার অপরাধে তাদেরকে আটক করা হয়। এর মধ্যে দালালসহ পুরুষ-৬, নারী-৬ এবং শিশু-১০ জন।
তিনি আরও জানান, আটককৃতদের বাড়ি নড়াইল, বাগরহাট, গোপালগঞ্জ, যশোর ও ঝিনাইদহে। অবৈধভাবে সীমান্ত পারাপার/সহায়তার অপরাধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca