• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

লোহাগাড়ায় নারী-শিশু উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ৪২৭ Time View
Update : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের লোহাগাড়ায় নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রমের (৫ম পর্যায়) আওতায় নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জুন) দুপুর সাড়ে ১২টায় লোহাগাড়া উপজেলা পরিষদ হল রুমে পটিয়া তথ্য অফিসের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পটিয়া তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাশের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো : শরীফ উল্ল্যাহ ।

লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ডা. ইশতিয়াক আহমেদ, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, মুক্তিযোদ্ধা রফিক দিদার, সাংবাদিক হোসাইন মেহেদী ও শিক্ষক লাইলা বিলকিছ প্রমুখ।

কর্মশালায় মুক্তিযোদ্ধা, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত ও বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিগণ অংশ নেন।

সভায় বক্তারা নারী-শিশুদের অধিকার, স্বাস্থ্য সুরক্ষা, গর্ভবতী মায়ের পরিচর্যা, শিশুর গতিবিধি পর্যবেক্ষণ, অটিজমের ভয়াবহতা, স্মার্ট ফোনের অপব্যবহার, স্মার্ট ফোনে শিশুদের আসক্তি, মাদক, নারীর ক্ষমতায়ন, কিশোর গ্যাং, ইভটিজিং ও ধুমপানসহ বিভিন্ন বিষয়ের উপর সচেতনতামূলক আলোচনা রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca