• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গৌরীপুরে জনশুমারী ও গৃহগণনাকারীদের মাঝে মোবাইল ট্যাব বিতরণ

Reporter Name / ৩২৭ Time View
Update : শনিবার, ১১ জুন, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে জনশুমারী ও গৃহগণনা ২০২২ এর মূল তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গৌরীপুর পৌরসভার সুপারভাইজার ও গনণাকারীদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিন প্রশিক্ষনার্থীদের মাঝে ট্যাব বিতরণ ও পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

এ উপলক্ষ্যে শনিবার (১১ জুন) বিকাল ৩ টায় পৌরসভার শহীদ মঞ্জু সড়কে অবস্থিত এনটিটি স্কুলের হলরুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জনশুমারী ও গৃহগণনা কমিটির সভাপতি হাসান মারুফ। ট্যাব বিতরণ অনুষ্ঠানে জনশুমারী ও গৃহগনণার সুপারভাইজার ওবায়দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান তদন্ত কর্মকর্তা ও শুমারী উপজেলা সমন্বয়কারী মোশারফ হোসেন, পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন আহম্মদ, জোনাল অফিসার সোমা আক্তার প্রমুখ। উল্লেখ্য, পৌর শহরের ৯ টি ওয়ার্ডে সুপারভাইজার ১২ জন ও গণনাকারী ৬৮ জন এ কর্মশালায় অংশগ্রহণ করেছেন। আগামী ১৫ জুন রাত ০০ মিনিট থেকে এ গণনার কাজ ডিজিটাল পদ্ধতিতে শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca