• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

নাচোলে মুক্তিযুদ্ধে নাচোল:পূর্বাপর রাজনীতি গ্রন্থের মোড়ক উন্মোচন

Reporter Name / ৪১৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

অলিউল হক ডলার ঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আ.হ.ম আপেল আব্দুল্লাহ রচিত ‘মুক্তিযুদ্ধে নাচোলঃপূর্বাপর রাজনীতি ও ‘শ্রদ্ধা ও স্মরণের গদ্য’ গ্রন্থ দু’টির মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকের ৪টায় মাস্টারপাড়ায় নাচোল ব্যাডমিন্টন অডিটোরিয়ামে নাচোল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ রিয়াদ ফারুকের সভাপতিত্বে বীর
মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রফেসর ড.আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও বেসরকারী উন্নয়ন সংস্থা আশ্রয় এর প্রতিষ্ঠাতা ড. আহসান আলী, জেলা আওয়মীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মুহাঃ জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক মন্টু, মুক্তিযুদ্ধকালীন ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ন আহবায়ক ও মুক্তিযুদ্ধের সংগঠক মেহের আলী প্রমূখ। আলোচনা শেষে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আ.হ.ম আপেল আব্দুল্লাহ রচিত ‘মুক্তিযুদ্ধে নাচোলঃপূর্বাপর রাজনীতি ও ‘শ্রদ্ধা ও স্মরণের গদ্য’ গ্রন্থ দু’টির মোড়ক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category