• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কাশিয়াডাঙ্গায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে চাঁপাইনবাবগঞ্জের মোস্তাকিম নিহত

Reporter Name / ৩৪০ Time View
Update : শনিবার, ১৮ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর কাশিয়াডাঙ্গায় মোস্তাকিম বিল্লা নামে ১ প্রিন্টিং প্রেসের কর্মকর্তা নিহত ও তুহিন নামে অপর ১ জন গুরুতর আহত হয়েছে।

নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের ১৫ নং ওয়ার্ডের মসজিদ পাড়ার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে মোস্তাকিম বিল্লা (২৮)। আহতর পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায় নি।

জানাগেছে, বৃহস্পতিবার দিবাগত রাত [শুক্রবার] ২ টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহা সড়কের কাশিয়াডাঙ্গা মোড়ে একটি ট্রাক ওভারটেক করার সময় মোস্তাকিমের মোটরসাইকেলকে পাশ থেকে চাপা দেয়।

এ সময় মাথায়, ঘাড়ে ও পায়ে আঘাত পেয়ে গুরুতর আহত হয় মোস্তাকিম। পরে দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ভোর ৪ টার দিকে নিহত হয় মোস্তাকিম।

নিহত মোস্তাকিনের মামা রাসেল শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে নিহতর বিষয়টি নিশ্চিত করেছেন।

নম্র ভদ্র মোস্তাকিম মা বাবা, স্ত্রী ও ফুটফুটে দুটি মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে মসজিদ পাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাদ আসর মরহুম মোস্তাকিমের দাফন সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca