• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বন্যাদুর্গত মানুষের জন্য মানবিক সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

Habibulla Sipon / ৫৯৭ Time View
Update : সোমবার, ২০ জুন, ২০২২

সাম্প্রতিক দেশের সিলেট, সুনামগঞ্জ ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ভয়াবহ বন্যা কবলিত। ভয়াবহ বন্যায় মানুষ ও জানমালের বিপুল ক্ষতিসাধিত হয়েছে। বন্যাদুর্গত এলাকার মানুষকে উদ্ধার ও সহায়তা প্রদানের জন্য ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বিভিন্ন সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বেসামরিক প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনীর ও বিভিন্ন সংস্থা বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের বন্যা কবলিত মানুষের মানবিক সহায়তা হিসেবে আজ (২০ জুন ২০২২) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মাচারিগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া অধিদপ্তরের মহাপরিচালকের নিকট থেকে উক্ত সহায়তার ২ (দুই) লক্ষ টাকার চেক গ্রহণ করেন। এসময় অধিদপ্তরের পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার উপস্থিত ছিলেন। এছাড়াও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণের পক্ষ থেকে বিভাগীয় ক‌মিশনার, সি‌লেট বরাবর বন‌্যা দুর্গত‌দের জন‌্য ১ (এক) লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca