• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

বাঘায় পুলিশ কর্তৃক ১৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার

Reporter Name / ২৫৭ Time View
Update : মঙ্গলবার, ২১ জুন, ২০২২

বাঘা (রাজশাহী)প্রতিনিধি।

রাজশাহীর বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি সাজ্জাদ হোসেন এর দিক-নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ২১ জুন ২০২২ ইং উপজেলাধীন পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর নদীর তীর এলাকায় ভোর ৬ টায় অভিযান পরিচালনা করে ১৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ।।

এসআই শ্রী প্রঙ্গাময় এর নেতৃত্বে এএসআই শফিক, এএসআই সাব্দুল, এএসআই আবু বক্কর সিদ্দিক সহ সঙ্গীয় ফোর্স আলাইপুর নদীর তীর এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ ১৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

এসআই প্রঙ্গাময় জানান, ১টি সাদা প্লাস্টিক বস্তায় মোড়ানো মুখ বন্ধ অবস্থায় ১৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছি। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল বহনকারী দৌড়ে পালিয়ে যায়।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন সাজু বলেন, বাঘা থানায় এই সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১টি মামলা রুজু করা হয়েছে। উক্ত আসামিকে আটকের স্বার্থে নাম প্রকাশ করছি না।

এছাড়াও তিনি বলেন, বাঘা থানায় মাদক গ্রহন, বহন ও ক্রয়-বিক্রয়ে যেই হোক কোন ছাড় হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca