• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

তানোরে গৃহবধূকে নিয়ে উধাও স্কুল পড়ুয়া ছাত্র মারুফ

Reporter Name / ২৩৫ Time View
Update : রবিবার, ২৬ জুন, ২০২২

সোহানুল হক পারভেজ তানোর রাজশাহী :একই স্কুলে লেখাপড়া করে দু’জনেই। ওই ছাত্রীর বাবা নেই। একারণে ফুফুর বাড়িতে থেকে পড়ালেখা করে সে। এঅবস্থায় বিয়ে হয় ফুফাতো ভাইয়ের সাথে। বিয়ের দেড় বছর পর ওই ছাত্রী গৃহবধূ দশম শ্রেণিতে লেখাপড়া অবস্থায় নবম শ্রেণির ছাত্র প্রেমিক মারুফকে নিয়ে অজানার উদ্দেশ্যে নিরুদ্দেশ হয়েছে। প্রায় সপ্তাহ ধরে নিরুদ্দেশ তারা। প্রথম প্রেম নাকি কোনভাবেই ভুলতে পারেনি তারা। এজন্যই অজানার উদ্দেশ্যে পারি দিয়েছে এই যুগল প্রেমিক।

রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপির হাতিশাইল গ্রামে ঘটে এমন চাঞ্চল্যকর ঘটনা। নারী সংক্রান্ত একের পর এক ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। কারণ ঘটনা ঘটার পর সালিশ বিচার ও অপরাধীকে ছাড় দেওয়ার কারণে ঘটতেই আছে এমন ঘটনা বলে মনে করছেন গ্রামবাসী। এজন্য ছেলে মেয়ের পিতা-মাতারা আতঙ্কে দিন পার করছেন।

জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউপির হাতিশাইল গ্রামের জাহাঙ্গীরের পুত্র হাতিশাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মারুফ। একই স্কুলের গৃহবধূ দশম শ্রেণীর ছাত্রীকে নিয়ে গত সোমবার অজানার উদ্দেশ্য পাড়ি দিয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তাদের কোন খোঁজ খবর এখনো মিলেনি। অভিভাবকরাও খুঁেজ কোথাও তাদের পায়নি।
এদিকে, নাম প্রকাশ না করে হাতিশাইল গ্রামের একব্যক্তি জানান, মারুফের সাথে মেয়ের প্রেম অনেক দিনের। বিয়েতে মেয়ে রাজি ছিল না। তারপরও বিয়ে দেওয়া হয়। বিয়ের পর জমজমাট প্রেম চলে। যার পরিনাম স্কুল থেকে উধাও। হাতিশাইল গ্রাম যেন প্রেম নগরে পরিণত রয়েছে।

এব্যাপারে উপজেলার কামারগাঁ ইউপি চেয়ারম্যান ও হাতিশাইল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফজলে রাব্বি ফরহাদ ঘটনা নিশ্চিত করে বলেন, এখানো ছেলে মেয়েকে খুঁজে পায়নি কেউ। থানা পুলিশ ঘটনাস্থল তদন্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca