• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা উত্তর জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাচোলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন ইতিহাস ও ঐতিহ্যের জনপদ গাজীপুরের ভাওয়াল গড়: সংরক্ষণের অভাবে হারাচ্ছে জৌলুস মুক্তিযুদ্ধের সময় যারা মানুষকে বিভ্রান্ত করেছিল,তারা ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে-বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান।

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

Reporter Name / ৫০৪ Time View
Update : সোমবার, ২৭ জুন, ২০২২

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

 

নিউজ ডেস্কঃ

চলাচলের প্রথম দিনেই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আলমগীর (২৫) ও ফজলু (২৪)।

রোববার (২৬ জুন) রাতে সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত সাড়ে ১০টায় চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

 

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। আহতদের পাশে রক্ত দেখা যায়। এ সময় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

 

হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু জয়দেব জানান, তারা সবাই ঢাকার নবাবগঞ্জে থাকেন। মোটরসাইকেল মেকানিক আলমগীর নবাবগঞ্জের সমসাবাদ এলাকার বাসিন্দা এবং বিদেশফেরত ফজলু হরিশকুল এলাকায় থাকেন।

তিনি আরও জানান, পদ্মা সেতু খুলে দেয়ায় আজ তারা তিনটি মোটরসাইকেলে ৬ বন্ধু সেখানে ঘুরতে যান। তারা দুটি মোটরসাইকেল নিয়ে আগে চলে যান। আর তাদের পেছনের মোটরসাইকেলে ছিলেন ওই ২ জন। কিছুক্ষণ পর এ দুর্ঘটনার খবর পান তারা। দ্রুত ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানে আহত দুই বন্ধুকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে তাদের আর বাঁচানো সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সময় টিভি,,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category