• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ছাত্রের মরদেহ ৫ ঘন্টা পর উদ্ধার

Reporter Name / ২০৮ Time View
Update : সোমবার, ২৭ জুন, ২০২২

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৫ঘন্টা পর এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত কলেজ ছাত্র চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী মাসুদ রানা (২১)। মাসুদ রানা রাজশাহীর তেরখাদিয়া-কলেজপাড়ার মৃত মুকসেদের ছেলে। সোমবার (২৭ জুন) বেলা ১১টার দিকে সিএ্যান্ডবি ঘাট এলাকায় এঘটনা ঘটে।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল। বেলা ১২টা ১৫ মিনিট থেকে উদ্ধার কার্যক্রম চালিয়ে ৪ টা ১০ মিনিট মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য মাইনুল ইসলাম। মরদেহ সন্ধানে নদীতে প্রায় ৫ ঘন্টা উদ্ধার অভিযান চলমান রাখে ফায়ার সার্ভিস। এর আগে আহত অবস্থায় স্থানীয়রা নিখোঁজ মাসুদের সহপাঠী আবু তালেব (২১) কে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে আবু তালেব। তালেব রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেলসাদপুর গ্রামের আবু তাহেরের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ৩ জন ছাত্র একসঙ্গে বেলা ১১টার দিকে সিএ্যান্ডবি ঘাটে গোসল করতে নামে, পরবর্তীতে পানিতে ভাসতে ভাসতে মহানন্দা ব্রিজ পার হয়ে এসে দুইজন উঠতে পারলেও অপর একজন রাবার ড্যামের নিকট পানিতে তলিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca