• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

সোনামসজিদ স্থল বন্দর ঈদ উল আযহা উপলক্ষে ৪ দিন বন্ধ থাকবে

Reporter Name / ৪৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

দেশের দ্বিতীয় বৃহত্তর সোনামসজিদ স্থলবন্দরে পবিত্র ঈদ-উল আযহা’র উপলক্ষে ৪ দিন সকল প্রকার আমদানি-রপ্তানী বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুর রশীদের (আরএম রশীদ) বিষয়টি নিশ্চিত করেন।

ইসমাইল হোসেন বলেন, সোনামসজিদ স্থলবন্দরের সকল কার্যক্রম পবিত্র ঈদ-উল আযহা উদযাপন উপলক্ষে আগামী ৯ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত ৪ দিন বন্ধ থাকবে এবং ১৩ জুলাই থেকে যথারীতি পুনরায় বন্দরের সকল কার্যক্রম চালু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca