• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের সড়কে আবারও সড়ক দুর্ঘটনায় একজন নিহত

Reporter Name / ২৯০ Time View
Update : বুধবার, ৬ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের সড়কে থামছে না মৃত্যুর মিছিল। রাজশাহী-সোনামসজিদ মহা সড়কে রোববার দিবাগত রাত ৩ টার দিকে মান্নান নামে ১ ব্যক্তি নিহত হয়।

নিহিত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউপির ৮ নং ওয়ার্ডের মড়ল পাড়ার বাসিন্দা মৃত মোসাহাকের ছেলে মান্নান ওরফে মান্নু(৫২)।

নিহত মান্নুর ভাগিনা তারিফ ভোর সাড়ে ৪ টার দিকে এ প্রতিবেদককে জানান, মামা বিভিন্ন স্থানে আমের আড়তে মালবাহী যানবাহন ভাড়ার জন্য ব্যবস্থা করতেন। রাতে বাড়ি থেকে চাঁপাইনবাবগঞ্জে যাবার পথে ঘোড়াস্ট্যান্ডে সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাসের নাহালা ফিলিং স্টেশন সংলগ্ন সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলো মামা।

রাত ২ টার পর স্থানীয়রা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে মারা যায় মান্নু। লাশের ডান পা হাঁটু বরাবর ক্ষতবিক্ষত হয়। শুধু চামড়া লেগে ছিলো। ধারণা করা হচ্ছে সড়ক পার হতে গিয়ে দ্রুত গতির ট্রাক বা অন্য কোন যাবাহন মান্নুকে চাপা দেয়। পায়ের উপর দিয়ে চাকা যাওয়ায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় পা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই জসিম উদ্দীন সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হবার বিষয় টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca