• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

আয়োজনে গ্রেটার খুলনা এসোসিয়েশন ইউকে’র কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name / ২৭৫ Time View
Update : বুধবার, ৬ জুলাই, ২০২২

জমকালো আয়োজনে অভিষিক্ত হলেন যুক্তরাজ্যে খুলনার সবচাইতে পুরাতন ও প্রভাবশালী সংগঠন গ্রেটার খুলনা এসোসিয়েশন ইউকে’র নতুন কার্যকরী পরিষদের সদস্যরা। গত শনিবার ২ জুলাই এ উপলক্ষে এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয় পূর্ব লন্ডনের একটি অভিজাত ব্যাংকুয়েট হলে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এস এম তাসিন।

গ্রেটার খুলনা এসোসিয়েশন ইউকে’র নতুন কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান ছিল দুটি ধাপে বিভক্ত । প্রথম ধাপে আহবায়ক কমিটির প্রধান এস এম সিপারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব নাহিদ নেওয়াজ রানা।প্রধান আহ্বায়ক বিশিষ্ট ব্যাবসায়ী এস এম সিপারের বিদায়ী ভাষণের পর একে একে তিনি নতুন সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী এমদাদুল হক চঞ্চল ও নতুন সাধারণ সম্পাদক তোবারক হোসেন সাহেবের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। পরে কমিটির অন্যান্য সদস্যদের মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেন নতুন সভাপতি । এ সময় নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি কাউন্সিলর সাবিনা খান।

গ্রেটার খুলনা এসোসিয়েশন ইউকে’র নতুন কার্যকরী পরিষদের সদস্যদের বিভিন্ন মহলের সাথে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন খুলনা বারের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম , সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারেক মাহমুদ তারা ,পিপি অ্যাডভোকেট এনামুল হক ,জিপি শেখ আইয়ুব আলী প্রমুখ।

সংগঠনের নতুন সাধারণ সম্পাদক আইনজীবী তোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নতুন সভাপতি এমদাদুল হক চঞ্চল।এ সময় অন্যান্যদের মাঝে আরো বক্তৃতা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রখ্যাত অভিনেতা স্বাধীন খসরু, সাবেক সভাপতি আবু সুফিয়ান ঝিলাম ,নতুন সহ সভাপতি মাকসুদ আহমেদ সুমন ,কাইয়ূম হাসান স্বপন , আশিক মোঃ ভানী ,সুলতানা শেখ ,মতিয়ার রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তৃতা ছাড়াও নৈশভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন ছিল দারুন উপভোগ্য। এ পর্ব সঞ্চালনা করেন সংগঠনের নতুন সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট ইফফাত আরা ও প্রখ্যাত টিভি উপস্থাপক এবং একসময়ের সাড়া জাগানো প্লেব্যাক সিঙ্গার সিমি সিফাত। ইফফাত আরার মন ছুঁয়ে যাওয়া কবিতা আবৃত্তির মধ্য দিয়ে পর্দা উঠে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার ।এ সময় লন্ডনের সঙ্গীত শিল্পী ইনা খান ,আরিফ,মিলন ছাড়াও আমন্ত্রিত অতিথিদের কাছে বিশেষ আকর্ষণ ছিল শিশুশিল্পীদের দৃষ্টিনন্দন পারফর্মেন্স ।

এক নজরে গ্রেটার খুলনা এসোসিয়েশন ইউকে’র নতুন কার্যকরী পরিষদ :
সভাপতি : এমদাদুল হক চঞ্চল, সহ সভাপতি : নাহিদ নেওয়াজ রানা , সহ সভাপতি : মাকসুদ আহমেদ সুমন , সহ সভাপতি : কাইয়ূম হাসান স্বপন , সাধারণ সম্পাদক : তোবারক হোসেন সাহেব , যুগ্ম সাধারণ সম্পাদক : আশিক মোঃ ভানি , কোষাধ্যক্ষ : একরামুল হক ,সাংগঠনিক সম্পাদক : তুহিন মোল্লা ,প্রচার সম্পাদক : মতিয়ার রহমান ,দপ্তর সম্পাদক : অহিদুজ্জামান রুমু ,সাংস্কৃতিক সম্পাদক ইফফাত আরা,সমাজ কল্যাণ সম্পাদক : মোসতাক মোঃ শাওন ,ক্রীড়া সম্পাদক : তাহসিন আর রহমান , প্রযুক্তি বিষয়ক সম্পাদক : রিপন বিশ্বাস ,মহিলা বিষয়ক সম্পাদক : সুলতানা শেখ।

কার্যনির্বাহী সদস্য : আবু সুফিয়ান ঝিলাম ,এস এম সিপার ,শেখ মহিতুর রহমান বাবলু ,হাসান ইসলাম বুলবুল ,মোঃ রাকিবুল ইসলাম , তানভীর আহমেদ ,সিফাত হোসনে আরা,ব্যারিস্টার জাহিদ আজাদ ,ডঃ শাওন শাহরিয়ার , ডঃ শারমিন আহমেদ ,কানিজ তাহমিনা ,জাহিদুল ইসলাম জনি ,তাজুল ইসলাম মিরন ,আঞ্জু রয় ,সাব্বির আহমেদ ,মোঃ সাদ্দাম হোসেন ,মোস্তাফিজুর রহমান ,নাজমুন নাহার ,মাইশা রহমান শেখ ,কানিজ রহমান তিথি ,মিঃ শুভ ,আলামিন চৌধুরী রাফিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca