• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বীরগঞ্জে ৩০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর

Reporter Name / ১৯৫ Time View
Update : সোমবার, ১১ জুলাই, ২০২২

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের বীরগঞ্জে টানা ৩০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ২৬ শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। নিয়মিত নামাজ আদায়ের পুরস্কার হিসেবে ৫জনকে বাইসাইকেল এবং ২১ জনকে জায়নামাজ ও কোরআন শরীফ দিয়েছেন বীরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের বাইতুর রহমান থানাপাড়া জামে মসজিদ কমিটি। শুক্রবার জুম্মার নামাজের পরে ওই কিশোরদের হাতে এ পুরস্কার তুলে দেন পৌরসভার মেয়র মোশারফ হোসেন বাবুল। এসময় পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান মেহেদী, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক ডা. ফজলে এলাহী, বীরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মাওঃ মো. জাহিদুল ইসলাম, মসজিদ কমিটির সভাপতি মো.শামসুল আলম বাবুয়া, সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, বীরগঞ্জ জননী ষ্টোরের স্বত্বাধিকারী মো. আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মো. মনোয়ার হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সহ মসজিদ কমিটির সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিশু কিশোরদের নামাজে আগ্রহী করতেই এই বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca