• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

মির্জাগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ১৫ হাজার।

Reporter Name / ৩৫২ Time View
Update : সোমবার, ১৮ জুলাই, ২০২২

মির্জাগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ১৫ হাজার।

 

নিউজ ডেস্ক:

১৮ জুলাই ২০২২ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায়/উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সহযোগিতায় পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ সেলিম – এঁর নেতৃত্বে মির্জাগঞ্জ উপজেলার মাজার রোড,সুবিদখালী বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনজনিত কারণে ০২টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১১,০০০/-(এগারো হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রস্তাব করা হচ্ছে, মূল্য তালিকা যথাস্থানে না টানানো ও অবৈধ পণ্য বিক্রির প্রস্তাব করা হচ্ছে বিধায় জরিমানা করা হয়। এছাড়াও অন্যান্য পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়। বাজার তদারকিতে সহায়তা করেন এসআই ইব্রাহিমের নেতৃত্বে মির্জাগঞ্জ থানা পুলিশের একটি টিম , স্যানিটারী ইন্সপেক্টর জনাব মোঃ মাকসুদুর রহমান, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category