• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

ভূয়া সাংবাদিক ফেন্সিডিল নিয়ে ডিএনসির হাতে গ্রেফতার

Reporter Name / ১৯৯ Time View
Update : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

ভূয়া সাংবাদিক ফেন্সিডিল নিয়ে ডিএনসির হাতে গ্রেফতার

 

এসএম রুবেল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নে একটি মার্কেটের ভেতর মঙ্গলবার দুপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে টাস্কফোর্সের একটি অপারেশন দল।

জানা যায়,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,পুলিশ,আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ টাস্কফোর্সের একটি চৌকস টিম রাণীহাটি বাজারের একটি মার্কেটের ভেতর থেকে মাদকসেবন করার মুহুর্তে ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

এদিকে কুখ্যাত মাদক সেবনকারী,তথাকথিত সাংবাদিক দানকারী ফাহিম ফরহাদ দীর্ঘদিন যাবত সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসায়ীদের সঙ্গে ভয় ভিত্তি দেখিয়ে প্রতিনিয়ত সকাল বিকেল সব ধরনের,মাদক সেবন করে আসতো। মাদক বিরোধী অভিযানে গ্রেফতারের সময় ভূয়া সাংবাদিক দানকারীর কার্ড দেখতে চাইলে ভূয়া কার্ড নিজে বানিয়ে নিয়ে দীর্ঘদিন যাবত ব্যবহার করত বলে প্রমাণিত হয়।

এছাড়াও ১টি ফেনসিডিল সেবনকালের দায়ে তাকে হাতে নাতে গ্রেফতার করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তথাকথিতকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানাযায়। এমতাবস্থায় আটককৃত তিন জন মাদক সেবনকারী ও মাদক কারবারি ব্যক্তিদের ঠিকানা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওযার্ডের মেডিকেল মোড়ের ভাড়াটিয়া,ঢাকার ইসাহাক বাবুর ছেলে ফাহিমসহ আরও দুইজন।তাৎক্ষণিক দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

জেলা ডিএনসি কার্যালয়ের ইন্সপেক্টর মোঃ ইলিয়াস হোসেনের নেতৃত্বে ‘‘ক’’ সার্কেলের উপ-পরিদর্শক মোঃ আসাদ,ওয়ারলেস অপারেটর সোহেলসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করে। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন শরীফ তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিএনসির মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন উপ-পরিচালক আনিছুর রহমান খাঁন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category