অদ্য ২৪ জুলাই ২০২২ ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন শহীদ ফারুক হোসেন রোডে অবস্থিত বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের দোকানে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা বেগম। অভিযান পরিচালনাকালে সুপ্রিম মেডিকেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট এবং ওষধের ফার্মেসিতে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ ইনজেকশনসহ অন্যান্য ওষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে একটি কনফেকশনারির দোকানে বার্থডে কেকের গায়ে উৎপাদন, মেয়াদোত্তীর্ণ তারিখ ইত্যাদি তথ্য না দেয়ার অপরাধে ২০ হাজার টাকাসহ ২ প্রতিষ্ঠানকে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য যাত্রাবাড়ী কাঁচা বাজারে ভোজ্যতেল সরকার কর্তৃক নির্ধারিত দরে বিক্রি করতে দেখা যায়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।