• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

গৌরনদীতে ইলেক্ট্রিক পণ্যের মূল্য বৃদ্ধি : ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার জরিমানা। 

Reporter Name / ৩১৩ Time View
Update : বুধবার, ২৭ জুলাই, ২০২২

গৌরনদীতে ইলেক্ট্রিক পণ্যের মূল্য বৃদ্ধি : ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার জরিমানা। 

 

নাচোল ডেস্কঃ

২৭ জুলাই ২০২২ তারিখ জাতীয় ভোক্তা অধিকার-সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় কতৃক বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোড় বাজার এবং টরকী বন্দর এলাকায় বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে চার্জার ফ্যান, এমারজেন্সি লাইট ও চার্জার লাইটসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য যৌক্তিক দামে বিক্রয় হচ্ছে কি না তদারকি করে দেখা হয়।

ইলেকট্রিক পণ্যে ও কসমেটিকস এর মোড়কে এম আর পি না থাকা ও ধার্যকৃত মূল্যের ওপর আলাদা স্টিকার লাগিয়ে মূল্য বৃদ্ধি এবং অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও বিক্রি করার অপরাধে ০২ টি প্রতিষ্ঠান কে ৩০,০০০(ত্রিশ হাজার ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ইলেকট্রনিক পণ্য বিক্রেতাদের যৌক্তিক মূল্যে চার্জার ফ্যান এবং চার্জার লাইট বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করা হয়। কসমেটিকস বিক্রেতাদের আমদানিকারকের তথ্য ও এমআরপি যুক্ত দেশি-বিদেশি কসমেটিকস বিক্রয়ের জন্য এবং বিএসটিআই কর্তৃক বিক্রয় নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম বিক্রয় না করার জন্য নির্দেশনা দেয়া হয়।

সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন এসআই আঃ হকের নেতৃত্বে গৌরনদী থানার একটি টিম, ব্যাবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category