• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

বীরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name / ২৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের বীরগঞ্জে পানিতে ডুবে আশিক নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আশিক রায় ওই এলাকার প্রদীপ রায়ের ছেলে। পারিবারিক ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ওই শিশুর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু আশিক বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা ও বাড়ির লোকজন। কোথাও না পেয়ে বাড়ির পাশের পুকুরে প্রথমে তার পড়নের জুতা ভাসতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুরে থেকে আনুমানিক দুপুর ২টার দিকে শিশু আশিকের মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক জানান, শিশু আশিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca