• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

ঝিনাইদহের মহেশপুরে গাছে বেধে নির্যাতনের শিকারে আহত সুলতান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে

Reporter Name / ২৮১ Time View
Update : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-

গাছে বেধে নির্যাতনের শিকার আহত সুলতান অবশেষে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ আগস্ট বুধবার ভোরে মৃত্য বরন করেছে।
মৃত সুলতান ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুরন্দপুর গ্রামের মৃত আসমত আলীর ছেলে।

পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে, মহেশপুর উপজেলার খাঁ পুরন্দরপুর গ্রামের মৃত আসমত আলীর ছেলে সুলতানের সাথে একই গ্রামের মৃত গোলাম মন্ডলের ছেলে রমজান আলীর বন্ধুত্ব ছিল। গত ৬ জুলাই দুপুরে রমজান আলী বোনের বাড়ি যাওয়ার কথা বলে সুলতানের বাইসাইকেলটি নিয়ে যায়। সন্ধ্যার পর সুলতান বাইসাইকেলটি নিতে রমজানের বাড়িতে আসে। এ সময় রমজান বাড়ীতে না থাকায় স্থানীয় লোকজন রমজানের স্ত্রীর সাথে সুলতানের অবৈধ সম্পর্ক আছে এ অপবাদে সুলতানকে গাছে বেঁধে মারপিট শুরু করে। পরে আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় নিহত সুলতানের ভাই ফরিদ মিয়া বাদী হয়ে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া জানান,গাছে বেধে নির্যাতনের শিকার আহত সুলতান অবশেষে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। থানায়ও মামলা হয়েছে। আসামী ধরার চেষ্টা চলছে। লাশ ময়না তদন্ত করে ৫ আগষ্ট নিজ গ্রাম পুরন্দরপুরে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca