• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গোমস্তাপুরে সার ডিলারকে জরিমানা

Reporter Name / ৩৬৩ Time View
Update : রবিবার, ৭ আগস্ট, ২০২২

গোমস্তাপুরে সার ডিলারকে জরিমানা

 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষকদের জিম্মি করে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে এক ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার ( ৭ আগষ্ট ) বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করে কৃষক পর্যায়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে মেসার্স সাইদুর রহমান এর স্বত্বাধিকারী মোঃ সাইদুর রহমানের কাছ থেকে এ জরিমানা আদায় করেন।
বিসিআইসির ডিলার মেসার্স সাইদুর রহমান ট্রেডার্সক ডিএপি সার ৮০০ শ টাকা সরকারি নির্ধারিত মূল্য থাকলেও তিনি কৃষকদের জিম্মি করে ৮৮০ টাকা মূল্য সার বিক্রি করেন। এতে তাকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার বলেন, গোমস্তাপুরে সরকারি লাইসেন্সভুক্ত বিসিআইসির ১০জন এবং বিএডিসির ৯ জন ডিলার রয়েছে।

ইতিমধ্যে ডিলারদের চিঠি দিয়ে নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশনা দেয়া হয়েছে। এতে সরকার ঘোষিত দরের চেয়ে বেশি দরে সার বিক্রির কোনো সুযোগ নেই। আগামীতে ডিলাররা সার বিক্রিতে অনিয়ম করলে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানাসহ লাইসেন্স বাতিল করা হবে। বর্তমানে সকল ডিলারদের কৃষি বিভাগ মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তা চলমান রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca