• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

নাচোলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী পালন

Reporter Name / ২৩৮ Time View
Update : সোমবার, ৮ আগস্ট, ২০২২

নাচোলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী পালন
অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু,মহিলা ভাইস চেয়রম্যান জান্নাতুন নাইম মুন্নি,নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা কাউন্সিলের সাবেক কমান্ডার মতিউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতো। আলোচনা শেষে সুবিধাবঞ্চিত অসহায় নারীদের মাঝে সেলাইমেশিন ও চেক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca