• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাচোল থানা পুলিশের অভিযানে আটক-৪ এক কিশোরী উদ্ধার

Reporter Name / ১৬৪৪ Time View
Update : সোমবার, ৮ আগস্ট, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানাপুলিশের অভিযোনে বিভিন্ন মামলার পরোয়ানাভূক্ত তিনজন আসামী, একজন নারী গাঁজা ব্যবসায়ী ও নিজ বাড়ি থেকে নিখোঁজ এক কিশোরীকে রাজশাহী থেকে উদ্ধার করা হয়েছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য পযুক্তির সহায়তায় ২৫৪/২১ নারী ও শিশু সংক্রান্ত মামলায় গ্রেফতারী পরোয়ানামূলে উপজেলার মোহাম্মদপুর যোগ্যশাইল গ্রামের মৃত ফয়েজ উদ্দীনের ছেলে আশরাফুল(৫৪), জিআর মামলায় চাঁপাইনবাবগঞ্জের কাজীপাড়া গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে আব্দুর রশিদ(৫১) ও নাচোল থানার ০৭/৯৬ মামালার আসামী উপজেলার চৌপুকুরীয়া গ্রামের হুশেন আলীর ছেলে আশরাফুল ইসলাম(৪৮)কে গত রবিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।
এদিকে অপর একটি অভিযানিক দল উপজেলার ফতেপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের মৃত আসতারুলের স্ত্রী শিখা বেগম(৪৮)কে ২০০গ্রাম গাঁজাসহ তার দোকানঘরের সামনে থেকে গত রবিবার রাতে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। অন্যদিকে উপজেলার কালইর গ্রামের শ্রী গোপালের কন্যা শিউলী রানী(১৮) গত শনিবার রাতে বাড়ি থেকে নিখোঁজ হয়। ওই কিশোরীর ভাই রবিবার নাচোল থানায় একটি জিডি করে। এরই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় নাচোল থানার এসআই সোহেল রানা ও তার সঙ্গীয় ফোর্স অপহৃতাকে গত রবিবার রাতে রাজশাহী রেল স্টেশন এলাকা থেকে উদ্ধার করেন। আজ সোমবার অপহৃতাকে তার পিতা-মাতার জিম্মায় ও অন্যান্য আসামীদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca