• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

দেশের উন্নয়নের গতি থামানোর চেষ্টা করে লাভ নাই – এমপি এনামুল হক

Reporter Name / ৪২৯ Time View
Update : বুধবার, ১০ আগস্ট, ২০২২

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারায় নতুন করে আরো ১০টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে। সেই সাথে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ডেলিভারি বিভাগ চালু করা হবে। সেই সাথে ক্লিনিকের অবকাঠামোগত পরিবর্তন করা হবে। এতে করে প্রত্যন্ত এলাকার সাধারণ জনগণের পাশাপাশি সর্বস্তরের লোকজন গর্ভবতি মায়ের সন্তান প্রসব করাতে পারবেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের প্রতিটি মানুষের দৌড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ওই সকল ক্লিনিক বন্ধ করে দেয়। এতে করে প্রত্যন্ত এলাকার লোকজন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে পুনরায় ওই সকল কমিউনিটি ক্লিনিক চালু করা হয়। এরফলে বেকার লোকজনের কর্মসংস্থান হওয়ার পাশাপাশি প্রত্যন্ত এলাকার জনসাধারণের চিকিৎসাসেবা নিশ্চিত হয়েছে।

এই ধারাবাহিকতা বজার রাখার কোন বিকল্প নেই। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি ঔষধ প্রদান করা হয়ে থাকে। সবাইকে বাড়ির পাশের কমিউনিটি ক্লিনিকে গিয়ে সেবা নেয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ও কমিউনিটি ক্লিনিক ট্রাস্টি বোর্ডে সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।

বুধবার বেলা ১১ টায় উপজেলার হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে কমিউনিটি ক্লিনিকের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, ষড়যন্ত্র করে লাভ নেই। দেশের চলমান উন্নয়নের গতি থামনো যাবে না। দেশের প্রতিটি স্থানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। মানুষ জেনে গেছে কারা দেশের উন্নয়নে কাজ করে। দেশের পাশাপাশি বাগমারা উপজেলায় খাদ্যের কোন সমস্যা নেই। বাগমারা এখন শতভাগ বিদ্যুতায়িত এলাকা। জামায়াত-বিএনপির শাসনামলে বাগমারা ছিল রক্তাক্ত জনপদ। সেই অবস্থা থেকে আজ বাগমারা উন্নয়নের শিখরে অবস্থান করছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ অবকাঠামোগত উন্নয়ন সহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে।

বাগমারার জনগণ আর আগের রুপে যেতে চাই না। বর্তমানে জীবনযাত্রার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। বাগমারাবাসী এখন নিরাপদে এবং নিশ্চিন্তে চলাচল করতে পারে। বাগমারায় বর্তমানে চার লক্ষাধিক লোকের বাস। এখানে প্রত্যন্ত এলাকার চিকিৎসাসেবা নিশ্চিত করতে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবে বর্তমান সরকার। সরকারের স্বাস্থ্যসেবাকে আরো গতিশীল করতে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের জাতীয় সমন্বয়ক শাহানা পারভীন, রাজশাহী জজ কোর্টের সাবেক পিপি এ্যাড. ইব্রাহীম হোসেন, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আফসার আলী।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহীর সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোঃ ফারুক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, চেয়ারম্যান আজাহারুল হক, লুৎফর রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ৬টি ইউনিয়নের ১৪টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, কমিউনিটি ক্লিনিকের সুবিধাভোগীরা সহ আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এর আগে শুভডাঙ্গা ইউনিয়নের বানাইপুর কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন প্রধান অতিথি সহ অতিথি বৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca