• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

বড়দিনে গীর্জা পরিদর্শনে রংপুরের জেলা প্রশাসক

Reporter Name / ২৯৩ Time View
Update : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। রংপুরে স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে বড় দিন পালিত হচ্ছে। বড় দিনের উৎসবে লোকসমাগমে যেন করোনা ছড়িয়ে না পড়ে সেজন্য চার্চগুলোতে স্বাস্থ্যবিধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সকালে প্রার্থনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বড় দিনে কার্যক্রম শুরু হয়। সকাল ১০ টায় রংপুর সদর গীর্জা পরিদর্শন করেন রংপুর জেলার জেলা প্রশাসক জনাব মোঃ আসিব আহসান। এসময় জেলা প্রশাসক খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন ও তাঁদের বড়দিনের শুভেচ্ছা জানান।
এসময় জেলা প্রশাসক জনাব মোঃ আসিব আহসান বলেন, “শোষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রবর্তনই ছিল যিশুখ্রিস্টের অন্যতম ব্রত। তাঁর জীবনাচরণ ও চারিত্রিক গুণাবলীর জন্য মানব ইতিহাসে তিনি অমর হয়ে আছেন।”
জেলা প্রশাসক আরও বলেন, “সরকার জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca