• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কলাপাড়ায় ভোক্তা অধিকারের অভিযান :জরিমানা ১০ হাজার ৫ শত

Reporter Name / ২০৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

১৬ আগস্ট ২০২২ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, পটুয়াখালী মহোদয়ের সার্বিক নির্দেশনায় পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক কলাপাড়া উপজেলার চাকামইয়া বাজার , নাচনাপাড়া ও পুরাতন ফেরীঘাট এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

তদারকি কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর যথাক্রমে ৫১ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে দুটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১০,৫০০/-( দশ হাজার পাঁচশত ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও নির্ধারিত নিত্য পণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সর্বসাধারণের মাঝে সচেতনমূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।

বাজার তদারকিতে সহায়তা প্রদান করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর, বাজার কমিটির সভাপতি ও নেতৃবৃন্দ , উপজেলা ড্রাগ সমিতির সভাপতি ও নেতৃবৃন্দ এবং নিরাপত্তার দায়িত্ব পালন করেন কলাপাড়া থানা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca