• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

নাগরপুরে আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

Reporter Name / ২০২ Time View
Update : বুধবার, ১৭ আগস্ট, ২০২২

মোঃ আব্দুর রাজ্জাক রাজা
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে সারাদেশের ন্যায় (১৭ আগষ্ট) বিএনপি, জামাত জোট সরকারের পৃষ্টপোষকতায় মৌলবাদী ও জঙ্গিগোষ্ঠী কর্তৃক সারাদেশ ব্যাপি সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ এক বিক্ষোভ ও প্রতিবাদ সভা পালন করেছেন।

দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৭ বছর আজ, আজকের এইদিনে ২০০৫ সালের ১৭ আগষ্টে সারাদেশের ৬৩ জেলায় একই সময়ে বোমা হামলা চালায় জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের জঙ্গি সংগঠন। তারই প্রতিবাদে আজ (১৭ আগষ্ট) বুধবার নাগরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলীর সঞ্চালনায় এক বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি বি এম এম জহুরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, সম্মানিত সদস্য মোঃ আওলাদ হোসেন লিটন, সদস্য ছানিয়ার হোসেন খান বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca