• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

১৫ দিনে ৫১৮ কোটিরও বেশি টাকা মুনাফা করেছে পোল্ট্রি কোম্পানিগুলো

Reporter Name / ২৮৭ Time View
Update : শনিবার, ২০ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন দাবি করেছে, গত ১৫ দিনে ৫১৮ কোটি ৫০ লাখ টাকা অতিরিক্ত মুনাফা করেছে দেশের পোল্ট্রি কোম্পানিগুলো। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করে দেশের প্রান্তিক খামারি ও ডিলারদের এই সংগঠন।

বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বলেন, দেশে দৈনিক ডিমের চাহিদা ৪ কোটি ৫০ লাখ। এর মধ্যে কোম্পানিগুলো উৎপাদন করে ২ কোটি ৫০ লাখ। আর খামারিরা উৎপাদন করেন ১ কোটি ৩০ লাখ।

কর্মকর্তাদের দাবি, কোম্পানিগুলো প্রতিটি ডিমে অতিরিক্ত ৩ টাকা বেশি মূল্য নির্ধারণ করে। এতে গত ১৫ দিনে তারা শুধু ডিম থেকে ১১২ কোটি ৫০ লাখ টাকা অতিরিক্ত মুনাফা করেছে।

পোল্ট্রি খামারিরা জানান, প্রতিদিন ১৯ কোটি ৫০ লাখ কেজি মুরগির মাংস কৃত্রিম সংকট তৈরি করে এবং পরবর্তী সময়ে তা বাজারে ছেড়ে প্রতি কেজিতে বাড়তি নেওয়া হয়েছে ১৫ টাকা। এর ফলে কোম্পানিগুলো গত ১৫ দিনে ১৭২ কোটি টাকার বেশি মুনাফা করেছে।

দেশের প্রান্তিক খামারি ও ডিলারদের সংগঠনটির দাবি, প্রতিদিন ১ কোটি ৩০ লাখ মুরগির বাচ্চা বিক্রি থেকে গড়ে ১২৯ টাকা অতিরিক্ত নিয়েছে কোম্পানিগুলো। এর মাধ্যমে গত ১৫ দিনে কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফা ২৩৪ কোটি টাকা।

লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি মো. সুমন হাওলাদার বলেন, দেশের পোল্ট্রি খাত এখন মাফিয়া চক্রের হাতে চলে গেছে। চক্রটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে সারা দেশে প্রান্তিক খামারিদের ধ্বংস করতে চাইছে। এরই মধ্যে তাদের পরিকল্পিত চক্রান্তে সারা দেশে প্রায় অর্ধেক প্রান্তিক খামার বন্ধ হয়ে গেছে।

সংবাদ সম্মেলনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নিয়মিত বাজার তদারকির পরামর্শ দিয়েছেন পোল্ট্রি অ্যাসোসিয়েশন নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকার, সহসভাপতি বাপ্পি কুমার দেবসহ জ্যেষ্ঠ নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category