• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

জার্নালিস্ট শেল্টার হোম সকল সাংবাদিকদের জন্য উম্মুক্ত: বিএমএসএফ

Reporter Name / ২৯২ Time View
Update : সোমবার, ২২ আগস্ট, ২০২২

নিউজ ডেস্কঃ

ঢাকা,সোমবার,২২ আগষ্ট,২০২২: জার্নালিস্ট শেল্টার হোম দেশের সকল সাংবাদিকদের জন্য উম্মুক্তের ঘোষণা করা হয়েছে। দেশের যেকোন প্রান্ত থেকে আসা যেকোন সাংবাদিকরা এখানকার সুবিধা গ্রহন করতে পারবেন। সাংবাদিকদের স্বার্থে শেল্টার হোমের মত গুরুত্বপূর্ণ কর্মকান্ড বিএমএসএফের পক্ষ থেকে আগামীতেও নেয়া হবে। সারাদেশে ৮ বিভাগে ৮টি সাংবাদিক প্রশিক্ষন কেন্দ্র গঠনের পরিকল্পনা আমাদের রয়েছে। ইতিমধ্যে সরকারের নিকট সাংবাদিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার দাবি তোলা হয়েছে। আশা করছি দক্ষ সাংবাদিক গড়ে তুলতে সরকার আন্তরিক হবেন। রাজধানীর মাতুয়াইলে সোমবার ২২ আগষ্ট দুপুর ১২টায় শেল্টার হোম উদ্বোধনকালে বিএমএসএফের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর একথা বলেছেন।

দোয়া ও ফিতা কেটে উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা ও প্রবীন সাংবাদিক আব্দুল মালেক মনি। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলনা মো: মিজানুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ,সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নীলু, ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম মীরপুরী, সংগঠনের সাবেক যুগ্ম-সম্পাদক সৈয়দ খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আজম অপু, শেল্টার হোমের ইনচার্জ এখলাস উদ্দিন রিয়াদ, কেন্দ্রীয় সদস্য শাহজালাল উজ্জল, মিজানুর রহমান রাসেল, হাজী আব্দুল লতিফ ভুইয়া কলেজের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া,
শিবচর শাখার সম্পাদক বিএম হায়দার আলী,কোষাধ্যক্ষ মাসুদৃর রহমান, সামিয়া ইয়াসমিন পিয়া, আব্দুল মান্নান, তামজিদুর রহমান ভুইয়া, আব্দুর রাজ্জাক, আবু সুফিয়ান, ইয়ামিন হাসান শুভ প্রমূখ।

পেশাগত কাজে ঢাকায় আসা সাংবাদিকরা এখানে নামমাত্র খরচে (৩০০ টাকায় তিনবেলা খাবারসহ) থাকা ও খাওয়ার সুবিধা পাবেন। নির্যাতন ও মামলা-হামলার শিকার সাংবাদিকরা বিশেষ অগ্রাধিকার পাবেন বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে।

সরকার অনুমোদিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পরিচালিত জার্নালিস্ট শেল্টার হোম রাজধানীর গুলিস্তান থেকে বাসে ১০-১৫ মিনিটের পথ মাতুয়াইল মেডিকেলের সামনে আমান সিটির ১ নং লেনের ৬/২ নং ভাড়া বাড়িতে পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। প্রতিদিন ৮-১০ জন থাকা এবং খাবারের ব্যবস্থা থাকছে।

নারী সাংবাদিকদের জন্য নারী সাংবাদিকের তত্বাবধানে বিশেষ পৃথক ব্যবস্থা রয়েছে। সার্বক্ষনিক সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত শেল্টার হোমটিতে যথেষ্ট নিরাপত্তা ব্যবন্থা রাখা হয়েছে। কম্পিউটারসহ ওয়াইফাই সুবিধাসহ থাকছে।

শেল্টার হোমের ইনচার্জ হিসেবে বিএমএসএফ কেন্দ্রের উপ-দপ্তর সম্পাদক এখলাস উদ্দিন রিয়াদের তত্ত্বাবধানে হটলাইন নাম্বারটি ০১৯৯৪৪৯৮৬২২ সার্বক্ষনিক চালু রয়েছে। শেল্টার হোমে থাকাকালীন প্রতিষ্ঠানটির নিজস্ব নিয়মনীতি,শৃঙ্খলা বজায় রাখতে হবে।

দেশের যেকোন এলাকা থেকে আসা সাংবাদিকরা যেকোন সময় ইন করতে পারবেন। এ সম্পর্কিত তথ্য জানাতে অন্তত দু’দিন আগে উল্লেখিত নাস্বারে যোগাযোগ করে নিলে সুবিধা হবে। যেকোন অভিযোগ এবং পরামর্শের জন্য বিএমএসএফের কেন্দ্রীয় কার্যালয় দারুস সালাম আর্কেড, ৮মতলা, ১৪ পুরানাপল্টন,ঢাকা-১০০০ এই ঠিকানায় অথবা ইমেইল bmsf.bd24 @gmail.com করতে পারেন। যোগাযোগের ঠিকানা: জার্নালিস্ট শেল্টার হোম, বাড়ি # ৬/২ লেন#১ আমান সিটি,মাতুয়াইল মেডিকেলের সামনে, ঢাকা, হটলাইন : ০১৯৯৪৪৯৮৬২২। ইতিমধ্যে ঢাকার বাহিরে রংপুর এবং ভোলায় দুটি শেল্টার হোম শীঘ্রই চালু হচ্ছে। পর্যায়ক্রমে সারাদেশের গুরুত্বপূর্ণ এলাকাতে বিএমএসএফের নিজস্ব ব্যবস্থাপনায় জার্নালিস্ট শেল্টার হোম গড়ে তুলতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca