• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ভোলাহাটে বাক প্রতিবন্ধি সৎ ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে ধর্ষক মামা গ্রেপ্তার

Reporter Name / ১৭৯ Time View
Update : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
বাক প্রতিবন্ধি সৎ ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে ধর্ষক মামাকে গ্রেপ্তার করেছে ভোলাহাট থানা পুলিশ। ওসি মো. মাহবুবুর রহমান এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আসামি ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের সৎ মামা মৃত. রমজান আলীর ছেলে হুমায়ন আহমেদ হুমা (৬২)।

গত ১৮ আগষ্ট ঘটনাটি ঘটে। বাক প্রতিবন্ধি ভাগ্নি শারীরিক ভাবে ইশারা ইংগিতের মাধ্যমে অভিযোগ করে বলেন, ধর্ষক মামা তাঁর বাড়ীতে কাজের কথা বলে নিয়ে যান। সে ঝাড়ু দেয়ার সময় বাড়ীতে কেউ না থাকার সুযোগে পেছন দিক থেকে ঝাঁপটে ধরে নগ্ন করে ধর্ষণ করেন মামা। ধর্ষণের কথা কাউকে বললে চড়ধাপ্পড় মারার ভয়ভীতি দেখান বাক প্রতিবন্ধি ভাগ্নিকে।

পরে এদিন মামার বাড়ী থেকে পালিয়ে ২৬ বছর বয়সী প্রতিবন্ধি তাঁর সৎ মা ধর্ষক মামার বোনের কাছে গিয়ে ধর্ষণের কথা বলেন। তাঁর সৎ মা খবর পেয়ে মামার বাড়ী আসলে ভয়ে ধর্ষণের কথা বলতে পারেনি প্রতিবন্ধি বলে জানান তাঁর সৎ মা।

ধর্ষিতার মা প্রতিবন্ধি নারীর ধর্ষণের ইশারা ইংগিতের ব্যাখা করে জানান, তাঁর বাক প্রতিবন্ধি মেয়েকে কাজের কথা বলে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করেছে সৎ মামা হুমায়ন। এব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সাদিকুল ইসলাম ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে বিচারের নামে কালক্ষেপন করেন।

ইউনিয়ন পরিষদ সদস্য সাদিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এঘটনা শুনার পর প্রতিবন্ধির সৎ মায়ের বাড়ীতে গিয়ে ধর্ষিতা প্রতিবন্ধির মায়ের সাথে কথা বলেছেন এবং তাঁর মেয়েকে ২৬ আগষ্ট হাজির হতে বলেছেন বলে জানান।

কিন্তু নির্ধারিত সময় দিয়েও কোন ব্যবস্থা না নিলে প্রতিকার চেয়ে ২৭ আগষ্ট শনিবার ধর্ষিতা বাক প্রতিবন্ধি ভোলাহাট থানায় গিয়ে আইনের আশ্রয় চাইলে পুলিশ মামলা গ্রহণ করেন এবং এ দিন দুপুরে ধর্ষক মামাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে ভোলাহাট থানার পুলিশ পরিদর্শক মো. রেজওয়ানুল হক বলেন, মামলার ভিত্তিতে ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca