• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা নাচোলে বীনা মুল্যে ৫৬২০ প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ চৌমুহনীতে বাসে অভিযান: ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহে ইটভাটার পুকুরে ভাসছিল কিশোরীর মরদেহ সাতক্ষীরার কলারোয়ায় স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

গলাচিপায় সার ও চাল বেশি দামে বিক্রি: ভোক্তার অভিযানে জরিমানা ২১ হাজার।

Reporter Name / ২৮৭ Time View
Update : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

নিউজ ডেস্কঃ

২৯ আগস্ট ২০২২ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, পটুয়াখালী মহোদয়ের সার্বিক নির্দেশনায় পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক গলাচিপা উপজেলার বাদুড়া বাজার , মুদিরহাট ও আমখোলা বন্দর এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

তদারকি কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর যথাক্রমে ৩৮ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ০২ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ২১,০০০/-( একুশ হাজার ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও নির্ধারিত নিত্য পণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সর্বসাধারণের মাঝে সচেতনমূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। বাজার তদারকিতে সহায়তা প্রদান করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর, বাজার কমিটির সভাপতি ও নেতৃবৃন্দ , উপজেলা ড্রাগ সমিতির সভাপতি ও নেতৃবৃন্দ এবং নিরাপত্তার দায়িত্ব পালন করেন গলাচিপা থানা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category