• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

মোহনপুরে ইউপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

Reporter Name / ২৭৮ Time View
Update : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ

রাজশাহীর মোহনপুরের মৌগাছি ইউনিয়ন পরিষদে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে । বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে বিএনপি নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে দাবি ইউপি চেয়ারম্যানের। তবে পুরো ঘটনাকে সাজানো নাটক বলে বিএনপির দাবি। এছাড়া চেয়ারম্যান নিজেই এ কান্ড ঘটিয়েছেন বলেও উপজেলা আওয়ামী লীগেরই সাবেক এক নেতা অভিযোগ তুলেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৌগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস মোহনপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। অফিস টাইমে পরিষদের প্রধান ফটকে তালা লাগিয়ে ভবনের দ্বিতীয় তলায় ঘণ্টার পর ঘণ্টা বিশ্রাম করেন তিনি। এনিয়ে জনসাধারণের মাঝে রয়েছে ক্ষোভ। বৃহস্পতিবারও তিনি দোতলায় একটি কক্ষে বিশ্রাম করছিলেন। বিকেলে নিচতলায় নেমে এসে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে ফোন করেন। এদিন ছিল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। ফলে কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ৩/৪টি চেয়ার ভাঙচুরের অভিযোগ তুলে বিএনপির ওপর দায় চাপিয়ে দেন চেয়ারম্যান। পরে উপজেলা চেয়ারম্যান ও মোহনপুর থানার ওসি ঘটনাস্থলে যান। এ বিষয়ে মৌগাছি ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আল-আমিন বিশ্বাস বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। আমি দোতলায় ছিলাম বলে প্রাণে বেঁচে যাই। ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।

তবে এ ঘটনার সঙ্গে বিএনপির বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন দলটির নেতারা। এ ব্যাপারে মোহনপুর উপজেলা বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যান মদ্যপ অবস্থায় ছিলেন। দলীয় কর্মসূচিতে অংশ নিতে বিএনপি নেতাকর্মীরা জড়ো হলে চেয়ারম্যান এসে হট্টগোল শুরু করেন। এ সময় আমরা চলে আসি সেখান থেকে। পরে শুনছি ইউপি কার্যালয় নাকি ভাঙচুর হয়েছে। ঘটনাটি সাজানো নাটক এবং ষড়যন্ত্র বলে দাবি করেন মাহাবুর রহমান। ঘটনাটিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন উপজেলা আওয়ামী লীগেরই সাবেক এক নেতা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, এদিনের ঘটনাটি ষড়যন্ত্র। মৌগাছি ইউপি চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস মাদকাসক্ত। ইতোপূর্বে প্রকাশ্যে মাদক সেবন করে তিনি উলঙ্গ হয়ে ঘুরেছেন। আমার ধারণা, পরিষদের ভেতরে মদের আসর কিংবা মেয়ে নিয়ে আকাম-কুকাম করছিলেন তিনি। তাছাড়া মোহনপুর থেকে বিএনপির কার্যক্রম নতুনভাবে শুরু হচ্ছে, সেটা দমানোর জন্যই এমনটা করা হতে পারে।

এছাড়া স্থানীয় একটি সূত্র জানিয়েছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে হট্টগোল তৈরির পরিকল্পনায় তিনদিন আগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুরশেদ আলমসসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে নিয়ে মিটিং করেন আল-আমিন বিশ্বাস। অবৈধ পুকুর খনন, মাদক সেবন ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অন্যতম সঙ্গী মুরশেদ। এদিনও তাদের পরিকল্পনায় ইউপি কার্যালয়ের চেয়ার ভাঙচুরের ঘটনা সংঘটিত হয়। জানতে চাইলে মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনে যাই। তবে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category