• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

সাপাহারে রোগাক্রান্ত গরুর গোস্ত জব্দ

Reporter Name / ২৬৬ Time View
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে রোগাক্রান্ত অসুস্থ্য গরু জবাই করে গোস্ত বিক্রয়ের সময় হাতে নাতে আটক করে এক কসাইয়ের প্রায় ২০কেজি গরুর গোস্ত মাটিতে পুঁতে ফেলা হয়েছে। জানা গেছে, শনিবার ভোরে উপজেলার জামালপুর গ্রামের কসাই তোফাজ্জল হোসেন অসুস্থ্য একটি গরু জবাই করে। পরে সেই গোস্ত সদরের গিয়াস মার্কেটের সামনে তার নির্ধারিত মাংস সেডে বসে বিক্রয় করছিলো।

এসময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক (এসআই) শওকত আলী গোপন সূত্রে বিষয়টি জানতে পারে। এসময় তাৎক্ষণিকভাবে ওই সেডে উপস্থিত হয়ে কসাইকে জিজ্ঞেস করলে সে সত্যতা স্বীকার করে। পরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন না থাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা সম্ভব হয়নি। তবে তিনি ফোনের মাধ্যমে গোস্ত পুঁতে ফেলার নির্দেশনা দেন। তাৎক্ষণিকভাবে অসুস্থ গরুর প্রায় ২০ কেজি গোস্ত জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে বলে নিশ্চিত করেন নিরাপদ খাদ্য পরিদর্শক (এসআই) শওকত আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category