• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

অবৈধভাবে ইউরিয়া সার মজুদ, ডিলারকে ৮০,০০০/- টাকা জরিমানা!

Reporter Name / ৩৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্কঃ

যশোর জেলা কার্যালয়ের বাজার তদারকি, আজ ০৮ সেপ্টেম্বর ২০২২ তারিখ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে, জেলা প্রশাসক, যশোর মহোদয়ের সার্বিক সহযোগিতায় যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক বাঘারপাড়া উপজেলার খাজুরা ও ভাটার আমতলা বাজারে অভিযান পরিচালনা করা হয়।

ভাটার আমতলা বাজারে অভিযানকালে বিএডিসি ডিলার জনাব মোঃ শাহিদুল ইসলাম এর তিনটি গুদাম তল্লাশি করে অবৈধভাবে বিপুল পরিমাণে (৪৫০ বস্তা) ইউরিয়া সার মজুদ পাওয়া যায়। অবৈধভাবে ইউরিয়া সার মজুদ ও দোকানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ডিলারকে প্রশাসনিক ব্যবস্থায় ৮০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়।  অবৈধভাবে মজুদকৃত ইউরিয়া ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে সাধারণ কৃষকদের মাঝে ও যেসব এলাকায় সারের সংকট রয়েছে সেসব এলাকায় বিক্রয় করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন বাঘারপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জনাব তরুণ রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ সাজ্জাদুর রহমান, ক্যাব, যশোর-এর সদস্য জনাব মোঃ আব্দুর রকিব সরদার এবং জেলা পুলিশের একটি চৌকষ টিম। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca