• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

নাটোরের নলডাঙ্গায় রাতের আঁধারে ১৫০ টি কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা- হতাশ কৃষক

Reporter Name / ২৭১ Time View
Update : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

নাটোর (নলডাঙ্গা উপজেলা) প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের বাসুদেবপুর চকপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে শফিকুর রহমান তুহিন এর নিজস্ব ০২ বিঘা জমির কলা বাগানের প্রায় ১৫০ টি কলা গাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত কৃষক তুহিন জানান, গত মঙ্গলবার(০৬ সেপ্টেম্বর) দিবাগত রাত্রীতে বিপ্রবেলঘড়িয়া মোজাধীন তার নিজস্ব ২ বিঘা জমির কলা বাগানের প্রায় ১৫০ টি কলা গাছ রাতের আঁধারে কে বা কাহারা ধারালো অস্ত্র দ্বারা কেটে ফেলেছে। তিনি গতকাল বুধবার সকাল ৭টায় জমিতে গিয়ে দেখেন এঘটনা ঘটেছে, পরে তিনি স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষক তুহিন আরো জানান, এতে করে আমার আনুমানিক ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এধরণের ঘটনা আশেপাশের বাগান গুলোতেও প্রতিনিয়ত হয়ে আসছে, এতে করে কলা চাষিদের মাঝে আতংক বিরাজ করছে। তিনি বলেন বিবেকহীন মানুষ ছাড়া এ ধরনের কাজ করা সম্ভব নয়। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত দোষী তদন্ত পূর্বক চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করে এবং সঠিক বিচার দাবি করেন।
তিনি নলডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুর ইসলাম, বিয়ষটি সত্যতা নিশ্চিত করে বলেন যে এই বিষয়ে একটি অভিযোগ হয়েছে আমরা অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করবো এবং দোষদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category