• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

নাটোরের লালপুরে বৃষ্টির পানি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ

Reporter Name / ২৯৯ Time View
Update : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের লালপুর উপজেলায় বৃষ্টির পানিগড়া কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রজব আলী নামে একজন আহত হয়েছেন। মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর) দুপুর ০২ টার দিকে উপজেলার ৫নং বিলমাড়িয়া ইউনিয়নে নাগশোষা গ্রামে এই ঘটনা ঘটে। আহত রজব সরদার (৩৫) একই এলাকার ফজর সরদারের ছেলে।

এলাকাবাসী জানায়, আজ (১৩ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে দুই প্রতিবেশী রজব আলি এবং সুমন (৪০) মধ্যে মারামারি শুরু হলে এক পর্যায়ে সুমন অবৈধ অস্ত্র দ্বারা গুলি করলে ভিকটিম রজব সরদারের নাভির নিচে বাম পাশে এক রাউন্ড গুলিবিদ্ধ হয়। ভিকটিমের আত্মীয়-স্বজন গুলিবিদ্ধ অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে এক রাউন্ড গুলির খোসা ও এক রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেন। বর্তমানে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে পরিস্থিতি স্বাভাবিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category