• সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

টিকটক করতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী

Reporter Name / ২৯৩ Time View
Update : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

টিকটকে কাজ করার আশা দিয়ে গাজীপুরের টঙ্গী এলাকার এক কিশোরীকে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই কিশোরকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন। ওই কিশোরীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি দেলোয়ার।

গ্রেফতারকৃতরা হলো ঢাকার গেন্ডারিয়ার শরৎচন্দ্র রোড এলাকার বাসিন্দা মো. মোফাজ্জল ব্যাপারীর ছেলে মো. শিশির ব্যাপারী (১৭) এবং ঢাকার গেন্ডারিয়ার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে জুনায়েদ ইসলাম ফাহিম (১৭)।
পুলিশ ও স্বজনরা জানান, ভুক্তভোগী স্থানীয় টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সে টিকটক ভিডিও বানাত। দেশের বিভিন্ন জেলায় টিকটক তৈরি করে এমন কিছু কিশোরের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় ওই ছাত্রীর। গত ২৩ ডিসেম্বর বিকেলে টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে ফেসবুকের সেলিব্রেটি পরিচয় দিয়ে টিকটকে কাজ করার জন্য ওই কিশোররা ভুক্তভোগীকে ঢাকার গেন্ডারিয়া এলাকায় নিয়ে যায়।

পরে একটি বাসায় তাকে কয়েকজন মিলে গণধর্ষণ করে। মেয়ের (ভুক্তভোগী) কোনো সন্ধান না পেয়ে পরদিন তার মা টঙ্গী পূর্ব থানায় একটি জিডি করেন। জিডির পর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। পরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার সন্ধ্যায় ঢাকার হাতিরঝিল মধুবাগ এলাকা থেকে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় ঢাকার গেন্ডারিয়া, নারিন্দার শরৎচন্দ্র রোড এলাকায় অভিযান চালিয়ে ওই দুই কিশোরকে আটক করা হয়। পরে জিডিটি শনিবার (২৬ ডিসেম্বর) মামলা আকারে নেওয়া হয় এবং আটকদের গ্রেফতার দেখানো হয়। তাদের নিয়ে শনিবার আরও তিন সহযোগীকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়।
সুএ: সময় টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category