শহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ লাইসেন্সবিহীন ফার্মেসিতে মূল্য মুছে দিয়ে সিরাপ বিক্রয়ের অপরাধে নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: শামীম হোসেন নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার সাহাপুর বাজারে অভিযান পরিচালনা করেন।
তদারকিকালে, সাহাপুর বাজারে অবস্থিত ২ টি ফার্মেসি মালিককে ড্রাগ লাইসেন্স না থাকা, মেয়াদ। উত্তীর্ণ ঔষধ বিক্রয় এবং মূল্য টেম্পারিং করার অপরাধে ৫,০০০/ টাকা ও ২,০০০/- টাকা জরিমানা
RENAVA Fast আরোপ ও আদায় করা হয়। এছাড়াও ২ টি হোটেল মালিককে অস্বাস্থ্যকর পরিবেশ খবর সংরক্ষণ ও খোলা লবণ ব্যবহারের অপরাধে ১,০০০/- টাকা করে মোট ২,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে ধামইরহাট নিরাপদ খাদ্য পরিদর্শক ও ধামইরহাট থানা পুলিশের একটি চৌকষ টিম সহযোগীতা করেন। নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: শামীম হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।