• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

পটুয়াখালীতে নকল ও অবৈধ বিদেশি পণ্য : ভোক্তার অভিযানে ২০ হাজার টাকা জরিমানা।

Reporter Name / ২৫২ Time View
Update : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্কঃ

২১ সেপ্টেম্বর ২০২২ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, পটুয়াখালী মহোদয়ের সার্বিক নির্দেশনায় পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত উপপরিচালক কর্তৃক সদর উপজেলার কলাতলা বাজার , ছোট চৌরাস্তা , বড় চৌরাস্তা এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

তদারকি কার্যক্রম পরিচালনাকালে নকল ও স্টীকার বিহীন অবৈধ বিদেশি পণ্য বিক্রির প্রস্তাব করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ০২ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ২০,০০০/-( বিশ হাজার ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও নির্ধারিত নিত্য পণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সর্বসাধারণের মাঝে সচেতনমূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।

বাজার তদারকিতে সহায়তা প্রদান করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর, বাজার কমিটির সভাপতি ও নেতৃবৃন্দ , জেলা ড্রাগ সমিতির সভাপতি ও নেতৃবৃন্দ এবং নিরাপত্তার দায়িত্ব পালন করেন সদর থানা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category