• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে ৮ কেজি গাঁজাসহ ডিএনসির হাতে গ্রেপ্তার রোমেনা

Reporter Name / ২৪৯ Time View
Update : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বালিয়াডাঙ্গা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের “ক” সার্কেলের একটি আভিযানিক দল।

রোববার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানাধীন বালিয়াডাঙ্গা গ্রামের রোমেনা বেগমের ৩ কক্ষ বিশিষ্ট বসতঘরের শয়নকক্ষ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত নারী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকার ইব্রাহিম ইসলামের মেয়ে ও মনিরুল ইসলামের স্ত্রী রোমেনা বেগম (২৬)। আটক আসামী দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন উপায়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।

জেলা ডিএনসি কার্যালয়ের ইন্সপেক্টর মো. ইলিয়াস হোসেনের দিক নির্দেশনায় সহকারী উপ-পরিদর্শক মো. জান্নাতুন নাঈম আল ফেরদৌসের নেতৃত্বে সিপাই মো. আরিফুল ইসলাম, সিপাই মাহাতাব উদ্দীন, সিপাই আবুল বাশার, ওয়্যারলেস অপারেটর সোহেল রানা গাড়ী চালক আলমসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ রোমেনাকে আটক করে। এ ঘটনায় রোমেনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিএনসির মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন উপ-পরিচালক আনিছুর রহমান খান।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca