• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

মহেশখালীর বঙ্গোপসাগর তীরে জিপিএস ডিভাইস ক্যামেরাযুক্ত পাখি জব্দ

Reporter Name / ১৮৩ Time View
Update : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্কঃ

কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নে সিসি ডিভাইস ক্যামেরাযুক্ত একটি পাখি জব্দ করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী বেলাল ৷ তিনি জানান, স্থানীয় এক ব্যক্তি সিসি ডিভাইস ক্যামেরাযুক্ত একটি পাখি দেখতে পায়। তিনি পাখিটির গায়ে সংযুক্ত একটি সিসি ডিভাইস ক্যামেরা দেখে প্রথমে আতংকিত হয়ে ওঠে । এ ব্যাপারে তিনি মহেশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা বন বিভাগকে অবগত করেন ৷

উপজেলা বন বিভাগ জানিয়েছেন, তারা পাখিটি উদ্ধার করে আসল রহস্য উদঘাটন করবেন। তদন্তের মাধ্যমে নিশ্চিত করা যাবে যে পাখিটির গায়ে জিপিএস ডিভাইসযুক্ত ক্যামেরা সংযুক্তির আসল রহস্য । বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হলে কৌতুহলের সৃষ্টি হয় ।

মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খাঁন জুলফিকার আলী থেকে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জিপিএস সিসি ডিভাইস ক্যামেরাযুক্ত একটি পাখি জব্দ করা হয়েছে বলে শুনেছি । পাখিটি উদ্ধার করে তদন্তের মাধ্যমে বিস্তারিত পরে জানানো হবে ।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca