• রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাজাহানের দাফন সম্পন্ন

Reporter Name / ২৩১ Time View
Update : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

মোঃ ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সম্রাট শাহজাহান আলীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯ টায় দ্বারিয়াপুর চাতালে জানাজার নামাজে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন মুণ্ডমালা পৌর মেয়র সাইদুর রহমান, জাতীয় পার্টির মধ্যে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আসগর আলী, নাচোল উপজেলা সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক ফটিক মিয়া নাচোল পৌর সভাপতি হাফিজুর রহমান সম্পাদক দুরুল হুদা, ও ভোলাহাট, গোমস্তাপুর, শিবগঞ্জ উপজেলার জাতীয় যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজ, জাতীয় সেচ্ছাসেবক পার্টির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,সাধারন মানুষ অংশ নেন।

জানাজার নামাজ শেষে তাকে দ্বারিয়াপুর সরকারি কবরস্থানে সমাহিত করা হয়। কর্মজীবনের শাজাহান আলী বিআরডিবি চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ অটো গাড়ি সমিতির সভাপতি হিসাবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন এবং জাতীয় পার্টির তিনবারের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

গত মঙ্গলবার দুপুুরে তিনি হটাৎ শরীর দুর্বলতা অনুভব করে এবং সঙ্গে- সঙ্গে তাকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় পথেই তিনি মারা যান, তিনি দীর্ঘদিন ধরেই প্রেসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category