• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ইচ্ছামতো দাম আদায়, ইনফিনিটিকে ১ লক্ষ টাকা জরিমানা

Reporter Name / ১৪১ Time View
Update : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

ইচ্ছামতো দাম আদায়, ইনফিনিটিকে জরিমানা
বিদেশি কসমেটিকসের গায়ে আমদানিকারকের নির্ধারিত মূল্য কেটে অধিক মূল্যের ট্যাগ লাগিয়ে পণ্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস সংরক্ষণের দায়ে রাজধানীর মোহাম্মদপুরের ‘ইনফিনিটি’কে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করে। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের অপরাধে আরও ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মন্ডল, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী ও সহকারী পরিচালক মো. শাহ আলম।

ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মন্ডল বলেন, ‘জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় দেশব্যাপী ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এদিকে বুধবারও (২৮ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার, উজানপুর, উত্তরখান বাজার, নিউমার্কেট, ইস্টার্ন মল্লিকাসহ সারা দেশে ৪১টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসব অভিযানে বিভিন্ন অপরাধে ১০০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৪১ জন কর্মকর্তার নেতৃত্বে চলে এসব অভিযান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca