• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

রহনপুর স্টেশন পরিদর্শন করলেন রেলপথ সচিব

Reporter Name / ৬৩৯ Time View
Update : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর। আজ শুক্রবার বেলা ১১টায় কমিউটার ট্রেনযোগে সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন তিনি। রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে রেলওয়ের চারপাশ ঘুরে দেখেন এবং স্টেশন মাস্টারের কক্ষে চা চক্রে মিলিত হন। রেলওয়ে সচিবের সফরসঙ্গীদের সঙ্গে ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, পশ্চিমাঞ্চল রেলওয়ের সি.ও.পি.এস মো. আহসানুল্লাহ ভুঁইয়া, সি.এম.ই মো. কুদরত-ই-খুদা, সি.এস.টি. মো. মিজানুর রহমান, সি.ই.ও মো. রেজাউল করিম, ডি.আর.এম পাকশি শাহ সূফি নূর মোহাম্মদ, ডি.ই.ও পাকশি মো. নূরুজ্জামান প্রমুখ।

গোমস্তাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন, শিবগঞ্জ উপজেলার ইউএনও আবুল হায়াতসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রেলবন্দর বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ সচিব মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের দাবি দাওয়া সম্বলিত তথ্যভিত্তিক প্রতিবেদন হস্তান্তর করেন। এ ছাড়া রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের সি.ও.পি.এস মো. আহসানুল্লাহ ভুঁইয়া বলেন, রহনপুরের মানুষের দীর্ঘদিনের দাবি রহনপুর রেলওয়ে বন্দর, আন্তঃনগর ট্রেন, লোকাল ট্রেন ও রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেন সমূহে টিকিটের ব্যবস্থাসহ অন্যান্য দাবি সমূহ পর্যায়ক্রমে বাস্তবায়নের জন্য সরকারের উচ্চ মহলে বিবেচনায় রয়েছে।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category