• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

হিন্দু সম্প্রদায়কে দুর্গাপূজার শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন এমপি এনামুল হক

Reporter Name / ৭৬০ Time View
Update : শনিবার, ১ অক্টোবর, ২০২২

বাগমারা প্রতিনিধিঃ

হিন্দু সম্প্রদায়ের প্রতিটি পরিবারে বিরাজ করছে দুর্গাপূজার আনন্দ। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব হচ্ছে শারদীয় দুর্গোৎসব। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। দূগোর্ৎসবের আনন্দ কেউ যেন নষ্ট না করে সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব হচ্ছে দুর্গাপূজা। পূজা এলেই হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আনন্দ বিরাজ করে। হিন্দু সম্প্রদায়ের প্রতিটি ঘরে বইছে শারদীয় দূর্গাপূজার আনন্দ। বর্তমান সময়ে প্রতিটি উৎসব সকলের। প্রতিটি উৎসবে সবাই একই আনন্দ উপভোগ করে থাকে। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে সকল ধর্মের উৎসবে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে থাকে।

শনিবার থেকে শুরু হয়েছে শারদীয় দূর্গাপূজা। এই পূজায় কেউ মদ্যপান না করে সে দিকে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি মন্দির কমিটির লোকজনকে সজাগ থাকতে হবে। সবোর্পরি করোনা মহামারির এই সময়ে কোথাও যেন অতিরিক্ত ঝুকি নিয়ে জনসমাগম না হয়। সেই সাথে অতিরিক্ত আনন্দ করতে গিয়ে কোন ক্ষয়ক্ষতি না হয় সে ব্যাপারে সকলকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category