• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাংচুর – গ্রেপ্তার-৪

Reporter Name / ৩১৭ Time View
Update : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১২৩ নং বিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে শহীদ মিনার ভাংচুর করা হয়েছে। গত ১ অক্টোবর রাত সাড়ে ১২ দিকে ঘটনাটি ঘটে।

বিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ হোসেন, সহ-সভাপতি মো. হেদায়েতুল ইসলাম, সহকারী শিক্ষক মোসা. সুলতানা ইসলাম, কুসুমারা, রেহেনা খাতুন, নৈশ প্রহরী জাহাঙ্গীর আলম হামলার ঘটনাটি নিশ্চিত করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, বিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোশারোফ হোসেন ও এম এম হক আইডিয়াল স্কুলের শিক্ষক মো. পান্নার মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে শহীদ মিনারের লাল বৃত্তের এক অংশসহ বিভিন্ন অংশ ভাংচুর করা হয় ও সরকারি সম্পতির ক্ষতি সাধন করা হয়। আসামিরা হাতুড়ি, শাবল নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে হামলা চালায়।

এ ঘটনায় সোমবার বিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নেসা বাদি হয়ে সদর মডেল থানায় ৪ জনসহ অজ্ঞাত আরও ২/৩ কে আসামি করে একটি এজাহার দায়ের করেন।

আসামিরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১ নং ওয়ার্ড বিদিরপুরের মৃত মজিবুর রহমানের ছেলে তারেক রহমান (৩১), মৃত জহরুলের ছেলে নয়ন (১৯), শাহাবুদ্দিনের ছেলে আব্দুল কাইয়ুম (২০) ও বাবলুর ছেলে নূর মোহাম্মদ (১৮)।

সদ্য যোগদান করা সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর জাহান বিষয় টি নিশ্চিত করেছেন। ৩ অক্টোবর সোমবার মামলা রুজু করা হয়। যার মামলা নং-০৭।

ওসি আলমগীর আরও জাহান, একই দিন অভিযুক্ত আসামি ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category