• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গোমস্তাপুরে ছিনতাই ও হত্যায় জড়িত ২ জনকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

Habibulla Sipon / ৯৫১ Time View
Update : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জের :
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে গোমস্তাপুর উপজেলার বেলাল বাজার-আড়গাড়াহাট সড়কে ছিনতাই ও হত্যা মামলার ঘটনায় সরাসরি জড়িত আসামি লালচান ও রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার হত্যা ও ছিনতাই মামলায় ২ জনকে গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করেছেন।

আসামিরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পলাশবাড়ি এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে মো. লালচান (৩১) ও একই উপজেলার চাকলা ডুবলিপাড়ার
আব্দুস সামাদের ছেলে মো. রুবেল (২৬)।

৯ অক্টোবর রোববার দুপুরে ঢাকার আশুলিয়া এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

জানাগেছে, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় ও ডিবি পুলিশের এসআই আসগর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার ৪ দিনের মাথায় লালচান ও রুবেলকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ আসামিদের গ্রেপ্তার অভিযান শুরু করে।

পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে এসে আসামীদের দেয়া তথ্যর ভিত্তিতে নাচোল উপজেলার বহিপাড়া চন্দনা গ্রামে আসামি রুবেলের বোনের বাড়ি থেকে নিহত জুয়েলের ছিনতাই করে নিয়ে যাওয়া একটি মোবাইল উদ্ধার করা হয়।
আসামিদেরকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর বুধবার ভোর সাড়ে ৬ টার দিকে শিবগঞ্জ উপজেলার শেষ সীমানায় গোমস্তাপুর উপজেলার বেলালবাজার-আড়গাড়াহাট সড়কের কুইচাগাঁড়া এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে জুয়েল নামে ১ কৃষক নিহত ও সাদ্দাম নামে অপর ১ জন আহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca