• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা 

Reporter Name / ১২০৮ Time View
Update : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্কঃ

আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে ঢাকা মহানগরীর মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মোঃ আব্দুল জব্বার মন্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম এবং সহকারী পরিচালক মোঃ শাহ আলম। অভিযান পরিচালনাকালে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কিন্ডার জয়, বিস্কুট বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা, দই, কেক ইত্যাদির প্যাকেটের গায়ে লেভেল ( উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ইত্যাদি) না দেয়ার অপরাধে উৎসব সুইটস জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অনুমোদনহীন বিদেশি প্রসাধনী সামগ্রী বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে আল হেরা ফার্মাকে ৫০ হাজার টাকা, রাইয়ান ফার্মাকে ১ লক্ষ টাকা এবং মেয়াদোত্তীর্ণ মিষ্টি পূনরায় বিক্রির উদ্দেশ্যে কারখানায় সংরক্ষণ করা ও অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি সামগ্রী উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের অপরাধে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার টাকা, অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী সংরক্ষণ করার অপরাধে জলপাই রেস্তোরাঁকে ১০ হাজার টাকাসহ ৪ প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কিন্ডার জয়, বিস্কিট, মিষ্টি, মেয়াদোত্তীর্ণ ঔষধ স্পটে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca