• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
মুক্তিযুদ্ধের সময় যারা মানুষকে বিভ্রান্ত করেছিল,তারা ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে-বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নীলফামারীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু শেষ বয়সে সন্তানের নির্যাতন: জমি না দেওয়ায় বাবাকে পিটিয়ে অবরুদ্ধ নাচোল রেলস্টেশন ফ্রেন্ডস ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু সাভার সাব-রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা স্থাপন, অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি

বুথে ঢুকে জোরপূর্বক ভোট, গাইবান্ধায় ৪০ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

Reporter Name / ৭৯০ Time View
Update : বুধবার, ১২ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্কঃ

প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার আসনে ইভিএমে অনুষ্ঠিত হচ্ছে উপনির্বাচন। বুধবার (১২ অক্টোবর) সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অনিয়ম। জোরপূর্বক কেন্দ্রে ঢুকে ভোট দেওয়াসহ নানা অনিয়মে ৪০টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। তবে গাইবান্ধা-৫ উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল মোতালেব জানিয়েছেন, তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এর আগে, বুধবার সকাল ৮টা থেকে গাইবান্ধা-৫ ফুলছড়ি-সাঘাটা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত।

এবার নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটারের সংখ্যা বেশি। তবে ইভিএম মেশিনে জটিলতার কারণে কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণে বিলম্ব হচ্ছে বলে জানা যায়। সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ১৭টি ইউনিয়নের মোট ১৪৫টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে ইভিএমে। ১৪২ কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে ভোটগ্রহণের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন।

এর মধ্যে সাঘাটা উপজেলার ১০টি ও ফুলছড়ি উপজেলার সাতটিসহ মোট ১৭টি ইউনিয়ন নিয়ে মিলে ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৫৮৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ১৬০ জন।

গত ২২ জুলাইয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে আসনটিকে শূন্য ঘোষণা করা হয়।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category