• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

বাগমারায় সদস্য পদে আবারও বিজয়ী জাফর মাস্টার

Reporter Name / ২৯৬ Time View
Update : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারায় অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে জেলা পরিষদ নির্বাচন। বাগমারায় সাধারণ সদস্য পদে আবু জাফর মাস্টারকে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বাগমারা উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ২৩৭টি। উক্ত নির্বাচনে শতভাগ ভোট পড়েছে। এতে সাধারণ সদস্য পদে আবু জাফর মাস্টার টিউবওয়েল প্রতীকে ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আবু জাফর মাস্টার গত নির্বাচনেও সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতি প্রতীকে বাবুল হোসেন পেয়েছেন ৮০ ভোট। এছাড়া তালা প্রতীকে মাহমুদুর রহমান রেজা পেয়েছেন ৪৫ ভোট, বৈদ্যুতিক পাখা প্রতীকে আব্দুর রশিদ পেয়েছেন ২৪ ভোট, অটোরিক্সা প্রতীকে শিরিনা পারভীন পেয়েছেন ৩ ভোট। এছাড়াও সাধারণ সদস্য পদে ১ টি ভোট বাতিল হয়েছে।

এদিকে চেয়ারম্যান পদে বাগমারা উপজেলায় মোটর সাইকেল প্রতীকে আখতারুজ্জামান পেয়েছেন ১২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল কাপ পিরিচ প্রতীক পেয়েছেন ১১২ ভোট। আনারস প্রতীকে আফজাল হোসেন ৩ এবং তালগাছ প্রতীকে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল পেয়েছেন ১ ভোট।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category